চৌদ্দগ্রামে পানিতে ডুবে কাউন্সিলের ছেলেসহ তিনজনের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ছয় ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো; চৌদ্দগ্রাম পৌরসভার ০৯নং ওয়ার্ডের

2026-06-01T15:26:26+00:00
2026-06-01T15:26:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে পানিতে ডুবে কাউন্সিলের ছেলেসহ তিনজনের মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ৪৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ছয় ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো; চৌদ্দগ্রাম পৌরসভার ০৯নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহান ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (০২) ও মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মোঃ হাসানের ছেলে শাহাদাত (০৬)

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (০১ই জুন) সকাল ০৮টা থেকে দুপুর ০২টা পর্যন্ত চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালের জরুরী বিভাগে পানিতে ডুবা তিন শিশুকে আনা হয়। জরুরী বিভাগের চিকিৎসকরা পরিক্ষা নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষনা করেন। 

তিনি আরও বলেন, ইদানিং পানিতে ডুবে শিশু মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে শিশুদের পরিবারকে আরও সচেতন হওয়া উচিত। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy