প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:৩১ পিএম (ভিজিট : ৫৯)

X
ভ্যানচালকের মরদেহ উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ীতে একটি পুকুর থেকে এক ভ্যানচালকের মরদেহ ও একটি ভ্যান উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং পুলিশ।
আজ সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সরকার বাড়ি এলাকার আব্দুল হান্নান মাস্টারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওমর ফারুক নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ এবং একটি ভ্যান উদ্ধার করা হয়। পরে মরদেহটি সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, ওমর ফারুক একজন নবমুসলিম ছিলেন। বিয়ের পর তিনি গারো সম্প্রদায় থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি দুই সন্তানের জনক এবং উপজেলার খালেকের মোড় এলাকায় একটি পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন।
নিহত ওমর ফারুক টাঙ্গাইলের মধুপুর উপজেলার দীপ্তী, ভাটি গারো বাজার এলাকার বাসিন্দা এবং হেমন্ত বর্মণের ছেলে।
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হযেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।