প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৪:০০ পিএম (ভিজিট : ৫২)

X
জোভান-তটিনি
ঈদে মুক্তি পাওয়া রুবেল হাসান পরিচালিত ‘তোর মায়ায়’ নাটকে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।
দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েন এবং প্রেমিকযুগল আহান ও আদিয়ার মানসিক চাপ, ভুল বোঝাবুঝি এবং তাদের ভয়ংকর এক সিদ্ধান্তের করুণ পরিণতি নিয়ে এগিয়েছে নাটকের গল্প। গত রোববার ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর থেকেই দর্শকের প্রশংসায় ভাসছেন এই জুটি।
নাটকটি দেখে দর্শকরা জোভান ও তটিনীর অভিনয়ের দারুণ প্রশংসা করছেন। অনেকেই বলছেন, ভালো করছেন জোভান-তটিনি এবং তাদের জুটি ও অভিনয় সত্যিই সুন্দর। ইউটিউবের মন্তব্যের ঘরে দর্শকরা নিজেদের আবেগ প্রকাশ করে জানিয়েছেন, নাটকের শেষটা দেখে তারা চোখের পানি ধরে রাখতে পারেননি এবং সত্যিই গল্পটা অসাধারণ ছিল।
একজন দর্শক দীর্ঘ মন্তব্য করে লিখেছেন, মনে হচ্ছে এতদিন ধরে জমে থাকা কৌতূহল আর না বলা অনুভূতিগুলো ধীরে ধীরে গন্তব্য খুঁজে পেতে চলেছে এবং এই নাটকটি তার কাছে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এক টুকরো আনন্দের মতো। আরেক দর্শক আবেগতাড়িত হয়ে জানান, নাটকের শেষে এমন পরিণতি দেখে তিনি কান্না আটকাতে পারেননি এবং তার মতে তটিনী ও জোভান এই নাটকের সেরা জুটি।