থালাপতি বিজয়ের প্রশংসায় রাম চরণ

বিনোদন ডেস্ক

বিনোদন

আগামী ৪ জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী তারকা রাম চরণ ও জাহ্নবি কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত তেলেগু

2026-06-02T16:07:36+00:00
2026-06-02T16:07:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থালাপতি বিজয়ের প্রশংসায় রাম চরণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আগামী ৪ জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী তারকা রাম চরণ ও জাহ্নবি কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত তেলেগু স্পোর্টস অ্যাকশন-ড্রামা পেদ্দি। 

সিনেমার প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক প্রি-রিলিজ অনুষ্ঠানে বিশেষ মন্তব্য করে আলোচনায় এসেছেন রাম চরণ। অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগামের প্রধান সি. জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেও পরিচিত, তার প্রতি শ্রদ্ধা ও প্রশংসা জানান।

রাম চরণ বলেন, বিজয় তারকা খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় অভিনয় জগৎ ছেড়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এটি অত্যন্ত সাহসী ও অনুপ্রেরণাদায়ক সিদ্ধান্ত। তিনি আরও বলেন, একজন শিল্পী হিসেবে তিনি বিজয়ের এই পদক্ষেপে গর্বিত এবং তাকে আন্তরিক অভিনন্দন জানান।

এই বক্তব্য প্রকাশের পর মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করতে শুরু করেন এবং বিজয়ের রাজনৈতিক যাত্রা নিয়ে প্রশংসামূলক মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ৪ মে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এক নতুন ইতিহাস গড়ে তোলেন সি. জোসেফ বিজয়। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম দীর্ঘ প্রায় ৬০ বছরের দ্রাবিড়ীয় রাজনৈতিক আধিপত্য ভেঙে এককভাবে জয় লাভ করে। এই নির্বাচনে বিজয় নিজে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন- পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী (পূর্ব)। উভয় আসনেই তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার রাজনৈতিক দক্ষতা ও জনপ্রিয়তার প্রমাণ দেন। তার এই রাজনৈতিক উত্থান ইতোমধ্যেই দক্ষিণী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy