বাউফলে জমি সংক্রান্ত বিরোধে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে রবিন হালদার (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার ৩ জুন সকাল

2026-06-03T12:16:04+00:00
2026-06-03T12:16:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউফলে জমি সংক্রান্ত বিরোধে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:১৬ পিএম   (ভিজিট : ৭২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে রবিন হালদার (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার ৩ জুন সকাল ৯টার সময় কালাইয়া বন্দরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রবিন হালদারের সঙ্গে প্রতিবেশী আনন্দ ব্যাপারীদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। 

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রবিন হালদার বাড়ির পানির পাইপ বসানোর কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ আনন্দ ব্যাপারী ও তার লোকজন লোহার পাইপ দিয়ে রবিন হালদারের ওপরে হামলা করে। এ সময় তার স্ত্রী ঠাকুর রানী (৪০) ও ছেলে রনি (২০) বাঁচানোর চেষ্টা করলে তাদেরও পিটিয়ে এবং খুপিয়ে জখম করে । 

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রবিন হালদারকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা দেন । 

এ ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়।

বাউফল থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy