এবার জায়েদ খানের অতিথি সজল

বিনোদন রিপোর্ট

বিনোদন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলা গণমাধ্যম ঠিকানা টিভির জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর বিভিন্ন পর্বে

2026-06-03T14:50:05+00:00
2026-06-03T14:50:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এবার জায়েদ খানের অতিথি সজল
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:৫০ পিএম   (ভিজিট : ১৮৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলা গণমাধ্যম ঠিকানা টিভির জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর বিভিন্ন পর্বে অতিথি হয়েছেন দুই বাংলার শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা। সেই ধারাবাহিকতায় এবার জায়েদ খানের অতিথি হলেন ছোট ও বড় পর্দার অভিনেতা আব্দুন নূর সজল।

এ প্রসঙ্গে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘প্রথমবার একসঙ্গে আমরা মুখোমুখি হয়েছি। সজলের সঙ্গে অনেক খুনসুটি হয়েছে। তার ‘কন্যা’ গানের সঙ্গে আমরা একসঙ্গে পারফর্ম করেছি। অনেক অজানা কথা ভাগ করেছেন। আশা করি, বরাবরের মতো এবারের পর্বও দর্শক পছন্দ করবেন।’

জানা গেছে, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে এসে সজল তার অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণা করেছেন। নতুন এই পর্বটি আগামী শুক্রবার (০৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮ টায় প্রচারিত হবে ঠিকানা-তে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy