চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপন্ন ও বিরল প্রজাতির বন্যপ্রাণী লজ্জাবতী বানর উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে ভারত সীমান্তবর্তী উপজেলার পৌর সদরের

2026-06-03T14:57:20+00:00
2026-06-03T14:57:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:৫৭ পিএম   (ভিজিট : ২৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপন্ন ও বিরল প্রজাতির বন্যপ্রাণী লজ্জাবতী বানর উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে ভারত সীমান্তবর্তী উপজেলার পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের বৈদ্দ্যরখিল এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করেন স্থানীয়রা।

পরে স্থানীয়রা চৌদ্দগ্রাম উপজেলা কুইক রেসপন্স টিমের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। নির্বাহী কর্মকর্তার নির্দেশে বুধবার (৩ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অফিস লজ্জাবতী বানরটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাগর জানান, আমরা ধারণা করছি প্রাণীটি একটি লজ্জাবতী বানর। প্রাণীটি কিছুটা অসুস্থ ছিল। বুধবার সকালে আমরা এটিকে হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করি। বর্তমানে এটি সুস্থ রয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানান, প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ব্যবস্থাপত্রসহ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy