ভূঞাপুরে ৫ ডাকাতকে আটক করে পুলিশে দিলেন জনতা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (০৩ মে) সকাল ৮ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর

2026-06-03T15:38:38+00:00
2026-06-03T15:38:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ৫ ডাকাতকে আটক করে পুলিশে দিলেন জনতা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ১০৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (০৩ মে) সকাল ৮ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর উত্তরপাড়া কালো সড়ক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে পুলিশ সোপর্দ করেন। 

এসময় ডাকাতি কাজে ব্যবহৃত লোহার তৈরী রাম দা, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- গাজীপুর জেলার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ রুবেল (৩৯), মৃত কালু মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (২১), মৃত আব্দুর খালেকের ছেলে মোঃ সাগর (৩০), টাঙ্গাইলের সদর উপজেলার আজম আলীর ছেলে মোঃ হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মোঃ আজিজুলের ছেলে মোঃ মিলন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীতে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ডাকাত দলের সদস্য বলে সন্দেহ হয়। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে স্থানীয়রা ভূঞাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাব্বির রহমান জানান, আটক ব্যক্তিরা একটি ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম জানান, ভোরের দিকে ভূঞাপুর উপজেলার কুকাদাইর উত্তরপাড়া এলাকায় ৫ জন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়রা আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy