ধামরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা হয়েছে।বুধবার (০৩ জুন)

2026-06-03T15:39:59+00:00
2026-06-03T15:39:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা হয়েছে।

বুধবার (০৩ জুন) দুপুরে ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকার মুন্নু এন্ড সন্স কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনে ১২০ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।

দ্বীনি চেতনা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

বক্তারা কওমি শিক্ষার অগ্রযাত্রায় মেধাবীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং তাদের দেশ ও ইসলামের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষার্থীদের মাঝে এই মেধা অন্বেষণ ও সম্মাননা প্রদানের চমৎকার উদ্যোগ নেওয়ায় তারা ‘দ্বীনি চেতনা পরিষদ’-এর প্রশংসা করেন। ভবিষ্যতে সংগঠনটি যেন আরও বড় পরিসরে শিক্ষাবান্ধব ও সেবামূলক কাজ করতে পারে, বক্তারা সেই আশাবাদও ব্যক্ত করেন।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, শিক্ষাবিদ, আলেম-ওলামা, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও বিপুল সংখ্যক ছাত্র-জনতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে জাতি, শিক্ষা অঙ্গনের উন্নয়ন এবং দ্বীনি চেতনা পরিষদের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy