সাঁথিয়ায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার সাঁথিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে

2026-06-03T19:20:13+00:00
2026-06-03T19:20:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠিত
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ২৩৫)
শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠিত
X

শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে সাঁথিয়া অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় মাহবুব মোর্শেদ জ্যােতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনে ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের (এমপি) প্রার্থী ভিপি শামসুর রহমান। 

এসময় আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারি ঠান্টু, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ও দেশ ও জাতির মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy