সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, নেপথ্যে কী?

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী, শিশু ও পুরুষদের অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা

2026-06-04T20:22:13+00:00
2026-06-04T20:22:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, নেপথ্যে কী?
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৪৬)
সাতক্ষীরা সীমান্ত
X

সাতক্ষীরা সীমান্ত

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী, শিশু ও পুরুষদের অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরার সঙ্গে জল ও স্থল মিলিয়ে মোট ১৩৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে বিজিবি-১৭ ব্যাটালিয়নের অধীনে ৮৪ কিলোমিটার এবং ৩৩ ব্যাটালিয়নের অধীনে ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। দুই ব্যাটালিয়নই পুশইনসহ যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে।

এদিকে পুশইনের খবরে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়লেও বিজিবির পাশাপাশি স্থানীয়রাও শক্ত অবস্থান নিয়েছে। ফলে সীমান্ত এলাকায় বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর অনিবন্ধিত অভিবাসী হিসেবে চিহ্নিত কিছু মুসলিম নারী, শিশু ও পুরুষদের বাংলাদেশে ফেরত পাঠানোর ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২৬ মে থেকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরাগাছি ও চন্দনপুর সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর এলাকায় কয়েকশ মানুষকে জড়ো করা হয়েছে বলে তথ্য পাওয়া যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে প্রায় ২০০ থেকে ৩০০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়। তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে ভারতীয় পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করেছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে বিজিবির কঠোর অবস্থান ও সীমান্তে বাড়তি সতর্কতার কারণে বিএসএফের ওই চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, পুশইনের আশঙ্কায় তাদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও যেকোনো পরিস্থিতিতে তারা বিজিবির পাশে থেকে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রস্তুত আছেন। তারা সীমান্তে নজরদারি আরও জোরদার করার পাশাপাশি কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের আহ্বান জানান।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সাতক্ষীরা সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় দিন-রাত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy