প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৫৭ পিএম (ভিজিট : ৮২)

X
মতলবের জিয়াকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি করায় আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর নবগঠিত ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের মাধ্যমে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।
নবঘোষিত এই কমিটিতে মতলবের কৃতি সন্তান জিয়াউর রহমান জিয়া সহ-সভাপতি মনোনীত হওয়ায় মতলব উত্তরে আনন্দের ঢেউ সৃষ্টি হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও এলাকা বাসী সবাই মিলে নেতাকর্মীদের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
কমিটির খবর ছড়িয়ে পড়তেই মতলব উত্তরে মিছিলটি সাহেব বাজার সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় “জিয়াউর রহমান জিয়া ভাই”, “যুবদল ঐক্যবদ্ধ হও”-ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
উপস্থিত ছিলেন সদস্য চাঁদপুর জেলা যুবদল মমিন, মহাসিন সরকার, সাবেক ক্রিয়া সম্পাদক মহাসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম মামুন, শ্রমিক দলের সভাপতি মালেক মোল্লা, কবির মজুমদার, ঢাকা মহানগর উত্তর সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন, তোফায়েল হোসেন টিপু, সিনিয়র সহ-সভাপতি ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন সাবেক ছাত্রদল নেতা জিশান সরকার, অবিভক্ত সাবেক সদস্য মতলব থানা ছাত্রদলের মাসুম পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর ছাত্রদলের সুফি আহমেদ নিশান, কাজী হালিম, সাখয়াত কাজী, সালম শিকদার, নাজমুল কাজী, মুক্তার হোসেন, কামাল প্রধান, মিরাজ মোল্লা, জিদান প্রধান, শরীফ প্রধান, নেয়ামত উল্লাহ, কাজী কামরুল প্রমূখ।
আনন্দ মিছিল শেষে নেতাকর্মীরা একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করেন। এতে পুরো পরিবেশ আরও উৎসবমুখর হয়ে ওঠে। উপস্থিত সবাই নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।