প্রেমিকার ছেলের হাতে খুন হলেন জনপ্রিয় অভিনেতা!

বিনোদন ডেস্ক

বিনোদন

হলিউডের বর্ষীয়ান অভিনেতা জেমস হ্যান্ডি। ক্যালিফোর্নিয়ার তারজানায় নিজ বাসভবনে খুন হয়েছেন ৮১ বছরের এই অভিনেতা।এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার

2026-06-06T16:28:35+00:00
2026-06-06T16:28:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেমিকার ছেলের হাতে খুন হলেন জনপ্রিয় অভিনেতা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৪০৮)
গ্রেপ্তার হওয়া মাইকেল গ্লেডহিল নিজেই পুলিশকে ফোন করেছিলেন
X

গ্রেপ্তার হওয়া মাইকেল গ্লেডহিল নিজেই পুলিশকে ফোন করেছিলেন

হলিউডের বর্ষীয়ান অভিনেতা জেমস হ্যান্ডি। ক্যালিফোর্নিয়ার তারজানায় নিজ বাসভবনে খুন হয়েছেন ৮১ বছরের এই অভিনেতা।

এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার বান্ধবীর ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

ইংরেজি সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার সকালে জেমস হ্যান্ডির বাড়ি থেকে ৯১১ নম্বরে কল করে এক ব্যক্তি বলেন, ‘আমি এই মাত্র পাপী মানুষটিকে হত্যা করেছি।’ 

ঘটনাস্থলে গিয়ে অভিনেতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার বুকে ছুরি গেঁথে ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মাইকেল গ্লেডহিল নিজেই পুলিশকে ফোন করেছিলেন।

পুলিশ আসতেই তিনি বলেন, তারা যাকে খুঁজছিলেন তিনিই সেই ব্যক্তি। তদন্তে জানা যায়, অভিযুক্ত মাইকেল গ্লেডহিল, জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে। তিনি তার মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন। কিন্তু গ্লেডহিল ঠিক কী কারণে হ্যান্ডিকে খুন করেছেন, তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, হ্যান্ডির মৃত্যুর তদন্ত চলমান।

জেমস হ্যান্ডি প্রায় পাঁচ দশক হলিউডে অভিনয় করেছেন। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ তিন মাধ্যমেই চরিত্রাভিনেতা হিসেবে পাওয়া গেছে তাকে। ‘টপ গান: ম্যাভেরিক’, ‘জুমানজি’, ‘লোগান’সহ একাধিক জনপ্রিয় সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন তিনি।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy