দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মাঝে শুরু হয়েছে

2026-06-06T18:10:00+00:00
2026-06-06T18:10:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ১০২)
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান
X

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মাঝে শুরু হয়েছে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও পছন্দের দলকে নিয়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা। ঘটছে ব্যাতিক্রম সব ঘটনাও।

শনিবার (৬ জুন) এমনই এক কাণ্ড ঘটিয়েছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইমরান খান নামে ব্রাজিলের এক সমর্থক।

তিনি ছিলেন ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপে একের পর এক ব্রাজিলের পরাজয়ে মনে ভরকরে হতাশা। সেই থেকে সমর্থন ছাড়ার চিন্তা। অবশেষে ব্রাজিলের সমর্থন ছেড়ে শুরু করলেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলের সমর্থন। আর আর্জেন্টিনা সমর্থকরা তাকে বরণ করে নিলেন দুধ দিয়ে গোসল করিয়ে।

আর্জেন্টিনা সমর্থক হিসেবে যোগ দেয়া ইমরান খান জানান, বুক ভরা আশা নিয়ে প্রত্যেকবার ব্রাজিলকে সমর্থন জানান তিনি। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও সাফল্যের মুখ দেখছে না তার এক সময়ের প্রিয় ব্রাজিল। দীর্ঘদিন ধরে হতাশ তিনি। আর সেই হতাশা থেকে যোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক শিবিরে।

আর্জেন্টিনা দলকে শুভ কামনা জানিয়ে দিনভর মৌলভীবাজারের রাজনগরে নানা আয়োজন করে আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার। সকালে কেক কেটে আর্জেন্টিনা দলের জন্য শুভ কামনা জানান ভক্তরা। এসময় বক্তব্য দেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার, ওসি মো.ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম বকুলসহ অন্যান্যরা।

পরে বাদ্য বাজিয়ে র‍্যালির করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা। নেচে গেয়ে নানাভাবে সেলিব্রেশন করেন তারা।

আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজারের এডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বসিত। প্রিয় দলের জন্য শুভ কামনা জানিয়ে তাদের এ আয়োজন। তবে এবারের আয়োজনে সবচেয়ে ব্যাতিক্রম ছিল একজন ব্রাজিল ফ্যান দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন।

৪ বছর পর ১১ জুন পর্দা উঠছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবলের। এর আগেই শুরু হয়েছে উন্মাদনা। কোন দলের হাতে উঠবে এবারের বিশ্বকাপ সমর্থকদের সে অপেক্ষা থাকবে ১৯ জুলাই পর্যন্ত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy