জামালপুরে অবৈধ বালু উত্তোলন: ৬ মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দা গ্রামের জিঞ্জিরাম নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে মোঃ জহিরুল ইসলাম

2026-06-07T10:14:37+00:00
2026-06-07T10:14:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরে অবৈধ বালু উত্তোলন: ৬ মাসের কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:১৪ এএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দা গ্রামের জিঞ্জিরাম নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে মোঃ জহিরুল ইসলাম ওরফে জরি আলী (৪৭) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

দন্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম উপজেলার ঝা‌লোরচর গ্রামের আবজাল হোসেনের পুত্র। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিঞ্জিরাম নদীর কলাকান্দা এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের প্রমাণ পায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জহির আলিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy