প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১২:৫১ পিএম (ভিজিট : ৪১)

X
ছবি: প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি'র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে পার্বতীপুর আদর্শ কলেজের হলরুমে উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি'র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পার্বতীপুর উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারন সম্পাদক শাহাদত হোসেন শাদো, পৌর বিএনপি'র সভাপতি আনোয়ারুল ইসলাম, ফুলবাড়ী বিএনপি'র যুগ্ম সাধারন সম্পাদক মুর্তজা হক শাহ, পার্বতীপুর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, ভারপ্রাপ্ত আহ্বায়ক মোমিনুল ইসলাম, বিএনপি নেতা নুর আলম প্রমুখ।
প্রধান অতিথি বক্তৃতায় বলেন, পৃথিবীর কোন সামরিক শাসকের তৈরি দল বেশীদিন টিকে নাই। কিন্তু একমাত্র বাংলাদেশেই শহীদ জিয়ার তৈরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের মানুষের মনিকোঠায় এখনও জায়গা করে রেখেছে। এর মূল কারনই হলো, জিয়া ছিলেন সাচ্চা দেশ প্রেমিক ও বাংলাদেশ সৃষ্টির অন্যতম একজন রূপকার।