
X
আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন ) সকালে উপজেলা পরিষদের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে বাস্তবায়নাধীন ‘টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের মধ্যে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ধান কর্তন যন্ত্র (রিপার) ৪ টি, এলএলপি( জমি পানি দেওয়ার যন্ত্র) ৫ সেট ও ফিতা টি পাইপ , ২টি ভুট্টা মাড়াই যন্ত্র এবং ১২টি হ্যান্ড স্প্রেয়ার। ৭ টি গুপের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা ইউএনও তাপসী রাবেয়া বলেন, বর্তমান সরকার কৃষির আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো হচ্ছে। তিনি কৃষকদের যথাযথভাবে এসব যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করতেই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের ডিজিটাল কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। এর ফলে কৃষকদের সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন, বিএনপি নেতা মোঃ মন্তাজ মিয়া, বিএনপি নেতা ইয়ার হোসেন, শফিকুল আলম তোরান, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আমিনুল ইসলাম সুমন, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলেক হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম সহ উপকারভোগী কৃষক-কৃষাণী, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তুলে দেন।