রাজাপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মৌলিক প্রশিক্ষনের শুরু

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা

2026-06-08T16:38:58+00:00
2026-06-08T16:38:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজাপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মৌলিক প্রশিক্ষনের শুরু
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৩৭)
রাজাপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মৌলিক প্রশিক্ষনের শুরু
X

রাজাপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মৌলিক প্রশিক্ষনের শুরু

ঝালকাঠির রাজাপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী শিক্ষক মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে । 


আজ সোমবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলার উপপরিচালক মোঃ আলম হোসেন। 


ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের পরে মূল প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। 


আয়োজকরা জানান, প্রশিক্ষণ কর্মশালা ৮ ও ৯ জুন পর্যন্ত চলবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy