পরিচ্ছন্ন পৌরসভা গড়তে ভালুকা পৌর প্রশাসকের নতুন উদ্যোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ভালুকা পৌরসভাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার

2026-06-08T17:23:55+00:00
2026-06-08T17:23:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিচ্ছন্ন পৌরসভা গড়তে ভালুকা পৌর প্রশাসকের নতুন উদ্যোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:২৩ পিএম   (ভিজিট : ৩৬৯)
পরিচ্ছন্ন পৌরসভা গড়তে পৌর প্রশাসকের নতুন উদ্যোগ
X

পরিচ্ছন্ন পৌরসভা গড়তে পৌর প্রশাসকের নতুন উদ্যোগ

ভালুকা পৌরসভাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন। পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার সুবিধার্থে সিমেন্টের তৈরি রিং বসানোর কাজ শুরু হয়েছে।


পৌর প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ‘ক’ শ্রেণির ভালুকা পৌরসভার আয়তন ১০.৪২ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার। ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ সমস্যা সমাধান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ওয়ার্ডভিত্তিক নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করা হচ্ছে।


পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন বলেন, “যত্রতত্র ময়লা ফেলার কারণে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। এজন্য প্রতিটি ওয়ার্ডে সিমেন্টের রিং বসিয়ে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করা হচ্ছে। পৌরবাসীর সহযোগিতা পেলে পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে।”


স্থানীয় বাসিন্দারা জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাস্তা-ঘাট ও খোলা জায়গায় ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা কমবে। একই সঙ্গে পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হবে।


পৌরবাসীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিক বাস্তবায়নের দাবি জানিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy