রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা এলাকায় অভিযোগের ভিত্তিতে টায়ার পুড়িয়ে বিশেষ ধরনের তেল উৎপাদনকারী এ আর গ্রে অয়েল কোং কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
আজ সোমবার পরিচালিত এ অভিযানে ভয়াবহ পরিবেশ দূষণের সময় একজনকে আটক করে ভ্রাম্যমান আদালত।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটিতে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এতে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হত।
অভিযানের সময় কারখানার রাজু আহমেদের ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(গ) ও ১৫(১) ধারার ৬ নম্বর আইনে কারখানার এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।