সিনেমা হলে দুই নারীর সঙ্গে ঘনিষ্ঠ যুবক, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

বিনোদন

প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে দেখতে প্রেম করার রীতি পুরনো। তাই বলে একইসঙ্গে দুই নারীর সঙ্গে! সম্প্রতি এরকমই ঘটেছে ভারতের

2026-06-09T10:14:43+00:00
2026-06-09T10:14:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিনেমা হলে দুই নারীর সঙ্গে ঘনিষ্ঠ যুবক, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:১৪ এএম   (ভিজিট : ২১৬)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে দেখতে প্রেম করার রীতি পুরনো। তাই বলে একইসঙ্গে দুই নারীর সঙ্গে! সম্প্রতি এরকমই ঘটেছে ভারতের একটি সিনেমা হলে। হলে দুই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে এক যুবককে। এরইমধ্যে ভিডিও ভাইরাল। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি দিল্লীর। বরুণ ধাওয়ানের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবির স্ক্রিনিং চলাকালীন ওই যুবককে দুই জন আলাদা নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ওই মুহূর্তের একটি ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু।

নেটিজেনরা খেয়াল করেছেন ভিন্ন ভিন্ন সময় ওই যুবক দুই নারীকে চুম্বন করছেন। যা ভালোভাবে নেননি তারা। সম্পর্কের সততা নিয়ে কেউ কেউ তুলেছেন প্রশ্ন। ভিডিওটি দেখে অনেকে আজকের যুগের প্রেম-ভালবাসা নিয়েও করছেন তুমুল বিতর্ক। তবে তরুণ ও দুই তরুণীর পরিচয় আসেনি সংবাদমাধ্যমের হাতে।

এর আগেও বরুণের ছবি দেখতে এসে হলে প্রেমে লিপ্ত হয়েছিলেন এক যুগল। 'ম্যায় তেরা হিরো'র পর্দার সামনে বসা সে যুগলের কীর্তিও বেশ ভাইরাল হয়েছিল। এবার পুরনো এ ছবিটি মুক্তি পেতেই ঘটল আরও এক ঘটনা। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy