গাজীপুরে জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

গাজীপুর মহানগর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগরীর সদর থানাধীন হাড়িনাল উত্তরপাড়া এলাকায় জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

2026-06-09T11:54:44+00:00
2026-06-09T11:54:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১১:৫৪ এএম   (ভিজিট : ৪৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরীর সদর থানাধীন হাড়িনাল উত্তরপাড়া এলাকায় জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ১ জুন সকালে স্থানীয়দের সঙ্গে অভিযুক্তদের বাগবিতণ্ডা ও মারধরের হুমকির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আনোয়ার হোসেনের ভাতিজা মো. সেলিম খান হাড়িনাল মৌজার এসএ ০৭ খতিয়ান ও আরএস ১৩৪ দাগের জমি দলিলমূলে ক্রয় করে মালিক হন। বিদেশে অবস্থানরত ভাতিজার জমি ও তার পার্শ্ববর্তী চলাচলের রাস্তাটি আনোয়ার হোসেন দেখাশোনা করেন। ওই রাস্তা দিয়ে হাড়িনাল উত্তরপাড়া থেকে হানকাটা মেইন রোড পর্যন্ত প্রায় ১৫-২০টি পরিবার নিয়মিত যাতায়াত করে।

অভিযোগে আরও বলা হয়, গত ১ জুন সকালে মমতাজ বেগম সুমি, মেহেদী হাসান ও নাছির উদ্দিন বিপ্লবসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই রাস্তার ওপর টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। এছাড়া ইটের প্রাচীর নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে রাস্তাটি দখলের চেষ্টা করা হচ্ছে। আনোয়ার হোসেন ও স্থানীয়রা এতে বাধা দিলে অভিযুক্তরা তাদের মারপিট ও প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, “এটি দীর্ঘদিনের চলাচলের রাস্তা। অভিযুক্তরা প্রভাব খাটিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের চরম ভোগান্তি বাড়বে। তারা দ্রুত এই অবৈধ নির্মাণকাজ বন্ধসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে দুই পক্ষকে নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন এসআই উজ্জ্বল হোসেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy