
কোনাবাড়ীতে বিভিন্ন অনিয়মে শরীফ মেডিকেল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সকে জরিমানা
মঙ্গলবার (৯ জুন) দুপুরে কোনাবাড়ীর কাশিমপুর রোডে অবস্থিত শরীফ মেডিকেল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মোঃ তাশরীফুল ইসলাম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানানো হয়, শরীফ মেডিকেল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স এর পরিবেশ ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং ল্যাবের মধ্যে রিএজেন্ট সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সঠিক নিয়ম না মানায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
শরীফ মেডিকেলে এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স এর মালিক ডাঃ শরীফকে না পেয়ে তার ম্যানেজার মোহাব্বত আলীর কাছে জরিমানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মেডিকেলের পরিবেশের ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ায় আমরা পুনরায় আবেদন করেছি কিন্তু এখনো পাই নাই এবং আমাদের ল্যাবে সামান্য সমস্যা ছিল তার জন্য এই জরিমানা করেছে, আপনারা তো দেখেন বড় বড় মেডিকেলকে জরিমানা করে আর আমরাতো অনেক ছোট।