আমার ভালোবাসাটা খুব স্ট্রং : শুভশ্রী

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত নতুন সিনেমা ‘অভিমান’। সম্পর্কের নানা সমীকরণ নিয়ে ইন্দ্রদীপ দাশগুপ্ত যে, সিনেমাটি

2026-06-09T17:07:14+00:00
2026-06-09T17:07:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমার ভালোবাসাটা খুব স্ট্রং : শুভশ্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ৪৩)
শুভশ্রী গাঙ্গুলি
X

শুভশ্রী গাঙ্গুলি

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত নতুন সিনেমা ‘অভিমান’। সম্পর্কের নানা সমীকরণ নিয়ে ইন্দ্রদীপ দাশগুপ্ত যে, সিনেমাটি নির্মাণ করেছেন, তা নাম দেখেই বোঝা যায়। 

কয়েক দিন পরই মুক্তি পাবে সিনেমাটি, আপাতত প্রচারের কাজে ব্যস্ত সবাই। ‘অভিমান’ সিনেমা নিয়ে বলতে গিয়ে শুভশ্রী তার ব্যক্তিজীবনের মান-অভিমান নিয়েও কথা বলেছেন। অতীতে নানা ধরনের সম্পর্কের সমীকরণের সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী। তিনি মনে করেন- সম্পর্কের গল্পের আবেদন দর্শক দেখতে পছন্দ করেন। 

ব্যাখ্যা করে শুভশ্রী গাঙ্গুলি বলেন, ‘আমরা সবাই ভালোবাসতে ভালোবাসি। আমরা সবাই প্রেমে পড়তে ভালোবাসি, অভিমান করতে ভালোবাসি। বিরহের যে যন্ত্রণা সেই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে ভালোবাসি। তাই সেই সম্পর্কের সিনেমা যখন দর্শক দেখেন, তখন ভাবেন এই অভিমানটা না করলেই ভালো হতো। ফোন করে মিটিয়ে নেওয়া যেত। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে, আমরা আমাদের অনেক অনুভূতি এড়িয়ে যাই। সিনেমা ঠিক তেমনই একটা মিডিয়াম যেখানে আড়াই ঘণ্টা সেই দিকগুলোকে ছুঁয়ে যাওয়া যায়।’ 

শুভশ্রী গাঙ্গুলি কি অভিমানী? অভিমান কী প্রকাশ করতে পারেন? এসব প্রশ্নের জবাবে শুভশ্রী গাঙ্গুলি বলেন, ‘আমি আসলে খুব সহজ একজন মানুষ। আমি অভিমান করলে সেটা ট্র্যাগ করতে ভালোবাসি না। আমার ভালোবাসাটা খুব স্ট্রং। আমি কথা বলে অভিমান মিটিয়ে নেওয়াতে বিশ্বাসী। কারণ আমার মনে হয়, আমাদের জীবনটা খুব ছোট।’ 

আবেগ, সম্পর্কের গল্প নিয়ে ‘অভিমান’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে। শুভশ্রী ছাড়াও এতে অভিনয় করেছেন-প্রসেনজিৎ চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক প্রমুখ। আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy