সাদুল্লাপুরে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ডিবির হাতে আটক

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী নোমান খান নামের এক যুবককে আটক করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা

2026-06-09T18:29:17+00:00
2026-06-09T18:29:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাদুল্লাপুরে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ডিবির হাতে আটক
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ৪৪)
ছাত্রলীগের সক্রিয় কর্মী নোমান খান
X

ছাত্রলীগের সক্রিয় কর্মী নোমান খান

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী নোমান খান নামের এক যুবককে আটক করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মধ্যরাতে ডিবি পুলিশের একটি দল তার সাদুল্লাপুর উপজেলা শহরস্থ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক নোমান খান সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহরিয়া খান বিপ্লবের ছেলে।পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ একেএম হাবিবুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ফলে নোমান খান আটকের কোনো তথ্য তার কাছ থেকে জানা যায়নি।

তবে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন নোমান খানকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে পলিটিক্যাল মামলায় আটক করা হয়েছে। আটক নোমানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy