প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:৫৬ পিএম (ভিজিট : ৩৭)

X
ছবি: প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে ২০২৫-২৬ অর্থবছরের “কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও সক্ষমতা বৃদ্ধি” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, কিশোরগঞ্জের উপপরিচালক ড. মো. সাদিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সাদিকুর রহমান বলেন, কৃষির টেকসই উন্নয়ন ও গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষি খাতকে আরও এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম। সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তন্ময় বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসির উদ্দিন মুন্সী, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় কৃষির আধুনিকায়ন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষি উন্নয়নে সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।