শিল্পকলা একাডেমিতে ‘নতুন নাটকের উৎসব’

বিনোদন রিপোর্ট

বিনোদন

২০২৫ সালের একাধিক নাট্যদল মঞ্চে নিয়ে এসেছে নতুন নাটক। সেখান থেকে নির্বাচিত নাটক নিয়ে ৮ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন

2026-06-10T17:04:57+00:00
2026-06-10T17:04:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিল্পকলা একাডেমিতে ‘নতুন নাটকের উৎসব’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ৬২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২৫ সালের একাধিক নাট্যদল মঞ্চে নিয়ে এসেছে নতুন নাটক। সেখান থেকে নির্বাচিত নাটক নিয়ে ৮ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। ‘নতুন নাটকের উৎসব’ শিরোনামের এই উৎসব শুরু হবে ১২ জুন, শেষ হবে ১৯ জুন।

নতুন নাটকের উৎসবের পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ১২ থেকে ১৯ জুন শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটক। উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে ‘চোরের নাম চরনদাস’। পরিবেশনায় দিনাজপুর নাট্য সমিতি। নাটকটি নির্দেশনা দিয়েছেন নয়ন বার্টেল। দ্বিতীয় দিন ১৩ জুন রয়েছে বান্দরবানের ইয়াং বংহুং থিয়েটারের নাটক ‘রিনা পুং’। নির্দেশনায় সিংয়ং ম্রো। ১৪ জুন দেখা যাবে দৃশ্যকাব্য নাট্যদলের প্রযোজনা ‘ইডিপাস’। গ্রিক নাট্যকার সফোক্লিসের অমর সৃষ্টি ইডিপাস নির্দেশনা দিয়েছেন হাবিব মাসুদ।

১৫ জুন প্রদর্শিত হবে হান্ট থিয়েটারের ‘ক্যাফে দ্য ভলতে’। নাটকটির মূল ভাবনা, গল্প ও নির্দেশনা দিয়েছেন ডায়না ম্যারিলিন চৌধুরী। চিত্রনাট্য করেছেন আবিদ হাসান। প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’ নাটকটি দেখা যাবে ১৬ জুন। জার্মান নাট্যকার বার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’ নাটকটির অনুবাদ করেছেন শহীদুল মামুন এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

১৭ জুন রয়েছে ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’। ড. রুবাইয়াৎ আহমেদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ। এটি তাঁর নির্দেশিত প্রথম নাটক। ১৮ জুন দেখা যাবে নাট্যায়ন সিলেটের নাটক ‘মহাকালের অন্তর্যাত্রা’। নির্দেশনায় মোস্তাক আহমেদ। উৎসবের শেষ দিন ১৯ জুন প্রদর্শিত হবে যশোরের শব্দ থিয়েটারের ‘দ্য গ্রেট স্মাগলার’। নির্দেশনা দিয়েছেন মাস্উদ জামান।

প্রতিদিন নাটক প্রদর্শনীর আগে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকছে বাংলা নাটকের গান নিয়ে আয়োজন। এ ছাড়া ১৫ থেকে ১৯ জুন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা ‘সমকালীন বিশ্ব বাস্তবতায় নাট্য সৃজন: দর্শন, নন্দ ও কৃৎকৌশল’।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy