ঝালকাঠি সদরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং

2026-06-12T13:23:37+00:00
2026-06-12T13:23:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠি সদরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১:২৩ পিএম   (ভিজিট : ৬২)
ঝালকাঠি প্রতিনিধি
X

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

 প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১০টি স্টলে তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব নানা উদ্ভাবন দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সেরা প্রকল্প ও উদ্ভাবনী ধারণার জন্য অংশগ্রহণকারীদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy