বিশ্বকাপ উন্মাদনায় ভূঞাপুরে সমর্থকদের রোড শো অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে সকল দেশের ফুটবল দলের প্রতি ভালোবাসা ও

2026-06-12T22:04:40+00:00
2026-06-12T22:04:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ উন্মাদনায় ভূঞাপুরে সমর্থকদের রোড শো অনুষ্ঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:০৪ পিএম   (ভিজিট : ১০৭)
ভূঞাপুরে সমর্থকদের রোড শো
X

ভূঞাপুরে সমর্থকদের রোড শো

ফুটবল বিশ্বকাপকে ঘিরে টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে সকল দেশের ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করে রোড শো অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার গোবিন্দাসী ফুটবল ফ্যানস ক্লাবের উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। আগের দিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রুপে গ্রুপে পছন্দের দলের জার্সি পরিধান করে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। পরে সকলে মিলে এক রোড শো অনুষ্ঠিত হয়।

এদিকে শোভাযাত্রায় সরাসরি অংশ নিতে না পারা সমর্থকরা পছন্দের দলের সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা ও স্বাগত জানান। তাদের উপস্থিতিও উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

সমর্থক ফুয়াদ হাসান রঞ্জু বলেন, বিশ্বকাপ উপলক্ষে এ ধরনের আয়োজন শুধু প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশই নয়, বরং ক্রীড়া প্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। বিশ্বকাপ শুরু হয়েছে তাই ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাড়ছে বলে জানান তারা।

আয়োজক আব্দুর রহমান মিন্টু, আব্দুল লতিফ তালুকদার ও খায়রুল খন্দকার বলেন- বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সকল দলের সমর্থকদের একত্রিত করে এমন আয়োজন দেশে এই প্রথম। তাদের মতে, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ইতিবাচক সামাজিক বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বের কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। খেলাধুলার চর্চা যুবসমাজকে মাদক, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক জীবন ধারায় উদ্বুদ্ধ করতে পারে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy