প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:২৩ পিএম (ভিজিট : ৫২)

X
আরডিএর চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ও সাবেক যুবদল নেতা আবুল কালাম আজাদ সুইট।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবুল কালাম আজাদকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
আবুল কালাম আজাদ সুইট রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
তার এই নিয়োগে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।