প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৫৪ পিএম (ভিজিট : ১০৫)

X
এমপির মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কসবা-আখাউড়া আসনের বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমান। শনিবার (১৩ জুন) বিকালে আখাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতিবিনিময় সভায় আখাউড়ার সর্বস্তরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে মুশফিকুর রহমান বলেন, আমি চাই এলাকায় কাজ না হলে আপনারা লিখেন কাজ হচ্ছে না, আপনারা লিখেন দূর্নীতি হচ্ছে। সীমান্তে গোলমাল হচ্ছে। এগুলো লিখলে আমি যে জায়গায় বলা দরকার তা বলতো পারবো।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি সরকার, প্রশাসনের সাফল্য নির্ভর করে সাংবাদিকদের উপর। আপনারা সব কথা লিখবেন। বায়াস্ট হবেন না। প্রফেশনের ক্ষেত্রে আপনারা স্বাধীন। যদি দেখেন আমি অন্যায় করছি। তাহলে আমার বিরুদ্ধেও লিখেন। আমার কোন অসুবিধা নাই।
আখাউড়ার সাংবাদিকদেরকে খুব আপন মন্তব্য করে তিনি বলেন, আপনারা (সাংবাদিকরা) ঐক্যবদ্ধ হোন। সাংবাদিকদের যে সুবিধা-অসুবিধা দরকার আমি দেখবো। অফিস ছাড়া সাংবাদিকদের কি করে হয়, আমি চাই আখাউড়ায় একটি সুন্দর প্রেসক্লাব ভবন হোক। আমি আপনাদেরকে সহযোগিতা করবো।
আখাউড়ার সাংবাদিকদের এক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা এক হলে আমি খুশি হবো।
মতবিনিময় সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন হাজারী, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বাহার মিয়া, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ সহ আরও অনেকে।
এর আগে সকালে ঢাকা থেকে ট্রেন যোগে আখাউড়ায় আসেন মুশফিকুর রহমান এমপি। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে তিনি মতিবিনিময় করেন। উপজেলা পরিষদ ও পৌর কর্তৃপক্ষের পক্ষে বিকালে উপজেলা পরিষদ চত্বরে দুটি বৃক্ষ রোপন করেন মুশফিকুর রহমান। সবশেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করেন তিনি।