গাজীপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের কড্ডা নান্দুন এলাকার ভাওয়াল ইকোটাচ মাঠে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার এক প্রীতি ফুটবল

2026-06-14T12:08:33+00:00
2026-06-14T12:08:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ৮৭)
গাজীপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়
X

গাজীপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়

গাজীপুরের কড্ডা নান্দুন এলাকার ভাওয়াল ইকোটাচ মাঠে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল সমর্থক দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল সমর্থকরা। দলের অধিনায়ক মোঃ আবুল হোসেনের নেতৃত্বে সুসংগঠিত খেলায় প্রতিপক্ষ আর্জেন্টিনা সমর্থকদের ওপর চাপ সৃষ্টি করে তারা। 

অন্যদিকে, হাফেজ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বাধীন আর্জেন্টিনা সমর্থক দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি।

ম্যাচের নায়ক ছিলেন ব্রাজিল সমর্থক দলের ফরোয়ার্ড মোঃ মানিক। তিনি একাই তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মাঠে উপস্থিত ব্রাজিল সমর্থক দর্শকরা।

নির্ধারিত সময় শেষে ৩-০ গোলের ব্যবধানে বিজয়ী হয় ব্রাজিল সমর্থক দল। আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা ও দুই দলের সমর্থকদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় গঠিত প্রত্যেক দলই তাদের পছন্দের দলের জার্সি পরে খেলায় অংশ নেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy