
X
ইসলামপুর সরকারি কলেজে এমপি সুলতান মাহমুদ বাবুকে বর্ণাঢ্য সংবর্ধনা
জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের উদ্যোগে জামালপুর-২ (ইসলামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু-কে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন) ইসলামপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামপুর সরকারি কলেজের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক তাহিরা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূরে আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হুসাইন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, মাহমুদ হাসান কবির মঞ্জিল, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি মো. রেজাউল করিম চালী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সদস্য সানজিয়া সাফিজ দ্যুতি, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাহিদা খানম সুলেখা।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ান ইফতেকার, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির শাহজাহান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ বিপুল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান এবং ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এ আয়োজনের জন্য ইসলামপুর সরকারি কলেজ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইসলামপুর সরকারি কলেজসহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি উপস্থিত সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের অংশগ্রহণে সংবর্ধিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা।