বেনজীরের গ্রেফতারে যে কারণে এত ‘মজা’ পেলেন পরীমনি!

বিনোদন ডেস্ক

বিনোদন

দুবাইয়ে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের গ্রেফতারের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে গেছে। সাধারণ মানুষের পাশাপাশি

2026-06-14T20:15:38+00:00
2026-06-14T20:18:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেনজীরের গ্রেফতারে যে কারণে এত ‘মজা’ পেলেন পরীমনি!
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৮:১৫ পিএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ৮:১৮ পিএম  (ভিজিট : ৩৯৮)
বেনজীর আহমেদ ও পরীমনি
X

বেনজীর আহমেদ ও পরীমনি

দুবাইয়ে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের  গ্রেফতারের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে গেছে। সাধারণ মানুষের পাশাপাশি এই ঘটনায় দারুণ কৌতূহল সৃষ্টি হয়েছে বিনোদন অঙ্গনেও।

বিশেষ করে, জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এই গ্রেফতারের খবর সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে মাত্র একটি শব্দে লিখেছেন- ‘মজা’।

পরীমণির এই ছোট্ট প্রতিক্রিয়ার পেছনে রয়েছে এক পুরনো ইতিহাস। ধারণা করা হয়, বোট ক্লাব কাণ্ডে পরীমণির আইনি জটিলতা ও কারাবাসের পেছনে তৎকালীন বোট ক্লাব সভাপতি বেনজীর আহমেদের হাত ছিল।
বেনজীরের গ্রেফতারে আনন্দিত পরীমনি

বেনজীরের গ্রেফতারে আনন্দিত পরীমনি

তবে বোট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাসির মাহমুদ এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, বেনজীর আহমেদের সঙ্গে অভিনেত্রীর গভীর ঘনিষ্ঠতা ছিল।

তিনি আরও জানান, বেনজীর আহমেদ সম্পূর্ণ অবৈধভাবে ও বিনা ভোটে ক্লাবের সভাপতির পদ দখল করে প্রায় ৩২ কোটি টাকা আত্মসাৎ করেছিলেন।

দুদকের করা একটি মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় সাবেক এই আইজিপি-কে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, বিপুল অর্থ পাচার এবং সম্পদের তথ্য গোপন করার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy