একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

বিনোদন ডেস্ক

বিনোদন

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে দর্শক মাতিয়ে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই এটি সর্বকালের

2026-06-15T12:02:12+00:00
2026-06-15T12:02:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ৬১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে দর্শক মাতিয়ে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই এটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী সংগীতনির্ভর জীবনীচিত্রের রেকর্ড নিজের করে নিয়েছে।

গত ২৪ এপ্রিল মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পেতে শুরু করে ছবিটি। সর্বশেষ হিসাব অনুযায়ী, ‘মাইকেল’-এর বৈশ্বিক আয় ৯১১ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর মাধ্যমে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ফ্রেডি মার্কারির জীবনভিত্তিক চলচ্চিত্র ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’র ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে দিয়েছে এটি।

চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহেই ‘মাইকেল’ একশ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে। তা হলে এটি হবে ইতিহাসের প্রথম সংগীতনির্ভর জীবনীচিত্র, যা একশ কোটি ডলারের ক্লাবে জায়গা করে নেবে।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অ্যান্টোইন ফুকোয়া। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। কিংবদন্তি এই শিল্পীর চরিত্রে জাফারের অভিনয় ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন নিয়া লং, জুলিয়ানো ভালদি, কেলিন ডারেল জোনস, লরা হ্যারিয়ারসহ আরও অনেকে। প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ চলচ্চিত্র এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুক্তির পর থেকেই ‘মাইকেল’ শুধু আয় নয়, দর্শকপ্রিয়তা ও সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন সবার অপেক্ষা- কবে আনুষ্ঠানিকভাবে একশ কোটি ডলারের ক্লাবে প্রবেশ করে আরও একটি ইতিহাস গড়ে ছবিটি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy