হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সংগীতশিল্পী অলিভার ট্রি

বিনোদন ডেস্ক

বিনোদন

ব্রাজিলে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়ক ও গীতিকার অলিভার ট্রি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩২

2026-06-15T16:37:30+00:00
2026-06-15T16:37:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সংগীতশিল্পী অলিভার ট্রি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ৫৪)
অলিভার ট্রি
X

অলিভার ট্রি

ব্রাজিলে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়ক ও গীতিকার অলিভার ট্রি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩২ বছর। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোর আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন বিশ্বজুড়ে জনপ্রিয় এই সংগীতশিল্পী। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া অলিভার ট্রি শুরুতে ইলেকট্রনিক সংগীতের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ২০১৩ সালে প্রকাশিত তার প্রথম ইপি ‘ডেমনস’ দিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু হলেও ২০১৬ সালে ‘হোয়েন আই’ম ডাউন’ গানটি ভাইরাল হওয়ার পর ব্যাপক পরিচিতি পান তিনি। 

পরবর্তীতে ‘এলিয়েন বয়’, ‘লাইফ গোজ অন’ এবং ‘মিস ইউ’সহ একাধিক গান তাকে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকে তার গান কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। 

মৃত্যুর আগে বিশ্ব সফর নিয়ে ব্যস্ত ছিলেন অলিভার ট্রি। তার চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’ উপলক্ষে চলছিল কনসার্ট ট্যুর। মেক্সিকো থেকে শুরু হওয়া এই সফরে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে পারফর্ম করার পর ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় যাওয়ার পরিকল্পনা ছিল তার।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy