শিল্পী সমিতির নির্বাচনে জলি

বিনোদন রিপোর্ট

বিনোদন

দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা জলি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে তিনি সমিতির বিগত নির্বাচনগুলোতে

2026-06-15T16:52:29+00:00
2026-06-15T16:52:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিল্পী সমিতির নির্বাচনে জলি
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৭৬)
চিত্রনায়িকা জলি
X

চিত্রনায়িকা জলি

দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা জলি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে তিনি সমিতির বিগত নির্বাচনগুলোতে তার পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে এসেছেন। তবে এবার নিজেই প্রার্থী হিসেবে ভোটারদের কাছে নিজের জয়লাভের প্রত্যাশায় ভোট চাইছেন এই নায়িকা।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা জলি।

জলি বলেন, ‘আমি চলচ্চিত্রে অভিনয় করছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের সিনেমা দর্শককে উপহার দিতে। আমার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। প্রথম সিনেমা ‘অঙ্গার’ দিয়েই দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছিলাম, সেই ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে আজও চলচ্চিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আগামীতেও আরও ভালো ভালো কিছু গল্পের সিনেমা দর্শক পেতে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আমি কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করব। এরই মধ্যে আমি একজন প্রার্থী হিসেবে আমার কাজ শুরু করেছি। আমাকে শিল্পীরা অনেক ভালোবাসেন, এটি আমি বিগত দিনে গভীরভাবে অনুভব করেছি। আমি শিল্পীদের জন্য দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। আপাতত কার্যকরী সদস্য হিসেবে জয়লাভের মধ্য দিয়েই না হয় সেই যাত্রাটা শুরু হোক।’

প্রসঙ্গত, ‘অঙ্গার’ ছাড়াও জলি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ও ‘ডেঞ্জার জোন’।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy