এবার শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

বিনোদন ডেস্ক

বিনোদন

রাজস্থানের এক আইনজীবী নতুন একটি এসইউভি গাড়ি কেনার পর তাতে একাধিক ত্রুটি পাওয়ার অভিযোগ এনে আইনি পদক্ষেপ নিয়েছেন।

2026-06-15T17:20:42+00:00
2026-06-15T17:20:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ৪৯)
শাহরুখ-দীপিকা
X

শাহরুখ-দীপিকা

রাজস্থানের এক আইনজীবী নতুন একটি এসইউভি গাড়ি কেনার পর তাতে একাধিক ত্রুটি পাওয়ার অভিযোগ এনে আইনি পদক্ষেপ নিয়েছেন। তবে আলোচনায় এসেছে অন্য একটি বিষয়- গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের পাশাপাশি বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, কীর্তি সিং নামের ওই আইনজীবী প্রায় ২৪ লাখ রুপি ব্যয়ে একটি হুন্ডাই আলকাজার কিনেছিলেন। কিন্তু ব্যবহারের শুরু থেকেই গাড়িটির ইঞ্জিনে সমস্যা, গতি বাড়ানোর সময় শক্তি কমে যাওয়া এবং অন্যান্য কারিগরি ত্রুটি দেখা দেয় বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক সমাধান না পাওয়ায় তিনি আইনি আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন।

ভাইরাল হওয়া পোস্টগুলোতে আরও দাবি করা হয়েছে, মামলায় শুধু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নয়, ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত হিসেবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ভাবুন তো, একটা গাড়ি কিনে শেষ পর্যন্ত বিজ্ঞাপনের তারকাদের বিরুদ্ধেই মামলা করতে হচ্ছে।’

একটি অংশের মতে, জনপ্রিয় তারকারা যখন কোনো পণ্যের প্রচার করেন, তখন ভোক্তাদের আস্থা তৈরিতে তাদের ভূমিকা থাকে। ফলে পণ্য নিয়ে গুরুতর অভিযোগ উঠলে তাদের দায়বদ্ধতার প্রশ্নও সামনে আসতে পারে। আবার অনেকে মনে করছেন, কোনো তারকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেই তিনি পণ্যের কারিগরি ত্রুটির জন্য আইনগতভাবে দায়ী হয়ে যান না। 

এ ধরনের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এছাড়া ভাইরাল দাবিগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy