প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩০ পিএম (ভিজিট : ৫০)

X
ছবি : প্রতিনিধি
পিরোজপুরের চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা পরকীয়া প্রেমিক কামাল পঞ্চায়েত র্যাব-৮ এর অভিযানে গ্রেফতার হয়েছে। ১৪ জুন রাতে তাকে গ্রেফতার করা হয়। ১৫ জুন র্যাব ৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, পিরোজপুরের ইন্দুরকানি থানার দক্ষিন চন্ডিপুর গ্রামের মোঃ কামাল পঞ্চায়েত (৫৫) এর সাথে একই এলাকার নমিতা রানী পালের পুত্রবধূ বন্যা রানী পাল (৩২) এর দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে কামাল পঞ্চায়েত প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করত এবং অসামাজিক কার্জকলাপে লিপ্ত হত।
এতে নমিতা ও তার স্বামী বাধা প্রদান করলে কামাল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে সুযোগ খুজতে থাকে। গত ২৮ মে হত্যা করে। করবে মর্মে সুযোগ খুঁজতে থাকে। সুযোগ বুঝে গত ২৮ মে নমিতা রানী পালকে তার নিজ বসত ঘরের সামনের বারান্দায় শ্বাসরোধ করে হত্যা করে কামালও তার সহযোগীরা।
পুলিশ লাশ উদ্ধার করলে মৃতদেহের গলায় নখের আচড় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ দেখতে পাওয়া যায়।
উল্লেখিত ঘটনায় মৃতের স্বামী বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব-৮, বরিশাল এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুন রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন শ্রীপুর এলাকা থেকে অভিযুক্ত মোঃ কামাল পঞ্চায়েতকে অাটক করে।
অাটক কামাল দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে। গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়।