আবারও দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব খান

বিনোদন রিপোর্ট

বিনোদন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এ বছরই প্রেক্ষাগৃহে আসছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সোলজার’। সিনেমাটির বাকি

2026-06-16T11:51:03+00:00
2026-06-16T11:51:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আবারও দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব খান
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:৫১ এএম   (ভিজিট : ৫৮)
শাকিব খান
X

শাকিব খান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এ বছরই প্রেক্ষাগৃহে আসছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সোলজার’। সিনেমাটির বাকি অংশের শুটিং শেষ করতে চলতি মাসেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ ও তার টিম। গত বছর প্রকাশিত মোশন পোস্টারে ‘সোলজার’-এর গল্পের আভাস দেওয়া হয়েছিল। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত এই ছবিতে এক ভিন্ন রূপে দেখা যাবে শাকিব খানকে।

সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

দেশপ্রেম, দুর্নীতি ও সিন্ডিকেটবিরোধী গল্পে নির্মিত ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। শুরুতে ডিসেম্বরেই মুক্তির পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি সিনেমাটির মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে নির্মাতা জানান, মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত না হলেও ২০২৬ সালেই ছবিটি দর্শকদের সামনে আসবে।

সাকিব ফাহাদ বলেন, ‘এই মুহূর্তে সিনেমাটি যথাযথভাবে শেষ করাই আমাদের প্রধান লক্ষ্য। অক্টোবর কিংবা ডিসেম্বর- দুই সময়ই ভালো। শুটিং ও পরবর্তী কাজ শেষ হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ ঈদ ছাড়া অন্য সময়ে শাকিব খানের সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েও কথা বলেন নির্মাতা। তার ভাষ্য, ‘ভালো সিনেমা সারা বছর মুক্তি পাওয়া প্রয়োজন। 

দর্শক ও হল মালিকদের সেই প্রত্যাশার কথা মাথায় রেখেই আমরা ভিন্ন সময়ে সিনেমাটি মুক্তির কথা ভাবছি।’ নির্মাতা জানান, গত বছরই অধিকাংশ দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে। ব্যাংককে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের পর দেশে ফিরে একটি গানের বাকি অংশের শুটিং শেষ করা হবে। এরপরই ক্যামেরা ক্লোজড হবে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy