প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, সম্পাদক মিজানুর রহমান

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর দুমকির ঐতিহ্যবাহী প্রেসক্লাব দুমকির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।নির্বাচনে সভাপতি পদে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার দুমকি

2026-06-16T13:11:03+00:00
2026-06-16T13:11:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, সম্পাদক মিজানুর রহমান
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:১১ পিএম   (ভিজিট : ৯৬)
প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, সম্পাদক মিজানুর রহমান
X

প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, সম্পাদক মিজানুর রহমান

পটুয়াখালীর দুমকির ঐতিহ্যবাহী প্রেসক্লাব দুমকির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

নির্বাচনে সভাপতি পদে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন সুমন এবং সাধারণ সম্পাদক পদে আনন্দ টিভি'র দুমকি উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই বছর মেয়াদি নতুন কমিটি নির্বাচিত হয়।

নবগঠিত কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি পদে নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সৈয়দ আতিকুল ইসলাম, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জসিম উদ্দিন এবং আইসিটি সম্পাদক পদে দৈনিক কালবেলা প্রতিনিধি মো. রাজিবুল ইসলাম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. বাহাদুর হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার দুমকি প্রতিনিধি মো. সুমন মৃধা।

প্রেসক্লাবের সদস্যরা সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশন সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রেসক্লাব দুমকির ঐতিহ্য, পেশাদারিত্ব ও সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy