মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

একটি ফ্রিজ কেনার সিদ্ধান্তই যেন বদলে দিল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা দিপঙ্কর চন্দ্র পালের ভাগ্য। মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনে

2026-06-16T17:31:32+00:00
2026-06-16T17:31:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৩৮)
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
X

মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর

একটি ফ্রিজ কেনার সিদ্ধান্তই যেন বদলে দিল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা দিপঙ্কর চন্দ্র পালের ভাগ্য। মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি জিতে নিয়েছেন ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার। 

পুরস্কার পাওয়ার পর নিজের আনন্দের কথা জানাতে গিয়ে তিনি বলেন, “প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারিনি।”

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের ভান্নারা এলাকায় অবস্থিত মেসার্স ইয়াসিন ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারে এক অনুষ্ঠানের মাধ্যমে দিপঙ্করের হাতে পুরস্কারের ক্যাশ ভাউচার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেতা ইরফান সাজ্জাদ।

দিপঙ্কর চন্দ্র পাল টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মাইশালপাড়া গ্রামের বাসিন্দা। পেশাগত কারণে তিনি গাজীপুরের বিভিন্ন এলাকায় স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত। পরিবারের প্রয়োজন বিবেচনায় গত ৬ জুন তিনি মৌচাকের ভান্নারা এলাকার মেসার্স ইয়াসিন ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার থেকে মার্সেলের A5X মডেলের একটি ফ্রিজ ক্রয় করেন।

ফ্রিজ কেনার পর ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করলে একই দিন মার্সেলের পক্ষ থেকে মোবাইল ফোনে তাকে জানানো হয় যে তিনি ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন। খবরটি শুনে প্রথমে কিছুটা বিস্মিত হলেও পরে বিষয়টি নিশ্চিত হলে আনন্দে ভরে ওঠে তার পরিবার।

দিপঙ্কর জানান, পুরস্কারের অর্থ দিয়ে তিনি মার্সেলের C4H মডেলের আরও একটি ফ্রিজ কিনেছেন। তিনি বলেন, “এই অর্জনে আমি, আমার স্ত্রী ও সন্তানরা ভীষণ খুশি। মার্সেলের এমন উদ্যোগ সত্যিই ক্রেতাদের জন্য আনন্দের।”

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্সেলের সেলস ইনচার্জ মো. কুদরাত-ই-কুদা সফয়ান, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, রিজিওনাল সেলস ম্যানেজার মো. আল আমিন, ডিস্ট্রিবিউটর মো. আব্দুল গাফফারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, “দেশের ইলেকট্রনিক্স খাতে মার্সেল একটি আস্থার নাম। উন্নত প্রযুক্তি, মানসম্মত পণ্য এবং ক্রেতাকেন্দ্রিক নানা উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের বিশ্বাস অর্জন করেছে। ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা পণ্য কেনার পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন, যা সত্যিই প্রশংসনীয়।”

তিনি বিজয়ী দিপঙ্কর চন্দ্র পালকে অভিনন্দন জানিয়ে সবাইকে অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে আসল ওয়ারেন্টিযুক্ত পণ্য কেনার আহ্বান জানান।

উল্লেখ্য, মার্সেলের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় দেশের যেকোনো শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন কিংবা সিলিং ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করলে ক্রেতারা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ পাচ্ছেন। প্রতিষ্ঠানটির দাবি, বিক্রয়োত্তর সেবাকে আরও দ্রুত, আধুনিক ও গ্রাহকবান্ধব করতেই এই উদ্যোগ পরিচালিত হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy