আমি অভিনেত্রী হয়েই জীবনটা কাটিয়ে দিতে চাই : ভাবনা

বিনোদন রিপোর্ট

বিনোদন

বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের নির্মম বাস্তবতাকে তুলে ধরেছেন নির্মাতা আসিফ ইসলাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন চলচ্চিত্র ‘কিং ইন

2026-06-17T12:14:36+00:00
2026-06-17T12:14:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমি অভিনেত্রী হয়েই জীবনটা কাটিয়ে দিতে চাই : ভাবনা
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:১৪ পিএম   (ভিজিট : ৩৪)
ভাবনা
X

ভাবনা

বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের নির্মম বাস্তবতাকে তুলে ধরেছেন নির্মাতা আসিফ ইসলাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর অফিশিয়াল ট্রেলার।

 আর এই সিনেমায় মূল চরিত্র ‘প্রিন্সেস রোজী’ রূপে হাজির হয়ে রীতিমতো চমক দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের ভেতরের যে যুদ্ধ ও দ্বিধাদ্বন্দ্ব ছিল, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী। যেখানে ‘প্রিন্সেস রোজী’ হয়ে ওঠার পেছনের গল্প অকপটে ভাগ করে নিয়েছেন তিনি।

ভাবনা লিখেছেন- ‘লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’। প্রিন্সেস রোজী চরিত্রটি আমার কাছে যখন আসিফ (আমার নির্মাতা) নিয়ে আসে, আমি প্রথমেই ভাবি এটা আমি কী করে করব? আমি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ছোটবেলা থেকে আমরা যেভাবে নিজের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করি, আমাদের কাছে এ রকম নাচ পাপের সমতুল্য।’

শাস্ত্রীয় নৃত্যের ব্যাকগ্রাউন্ড থাকায় এই চরিত্রের নাচ ও অঙ্গভঙ্গি ধারণ করা ভাবনার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে ছিল সামাজিক দৃষ্টিভঙ্গির ভয়। নিজের সেই দ্বিধার কথা জানিয়ে তিনি লেখেন, ‘তারপর ভাবলাম লোকে কী বলবে? কারণ আমাদের এখানে অভিনেতা যখন একটা চরিত্র হয়, তখন দর্শক তাকে সত্যিই সেই মানুষটি ভেবে ফেলে; তার ওপর আবার আমি নারী অভিনেত্রী। তারপর আমি নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কী চাই? উত্তর পেলাম আমি চরিত্রটি করতে চাই। তারপর সেই চরিত্র খোঁজার যুদ্ধে আমি আর আসিফ নামলাম।’

চরিত্রটি নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে নির্মাতা ও অভিনেত্রীর মধ্যকার দীর্ঘ প্রস্তুতির কথা উল্লেখ করে ভাবনা বলেন, ‘দিনের পর দিন আমি আর আসিফ কেবল কথাই বলেছি গল্প আর চরিত্র নিয়ে। আরও অনেক গল্প আছে, লিখতে গেলে লেখা বড় হয়ে যাবে। মস্কোতে যখন বড় পর্দায় নিজেকে দেখলাম, আমি নিজে চিনতে পারি নাই! কিছু কিছু সময় লজ্জায় মাথা নিচু করে ফেলছিলাম আমি এটা?’

অভিনয়ের প্রতি নিজের সততা ও আজীবন পর্দায় বেঁচে থাকার আকুতি প্রকাশ করে পোস্টের শেষে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি অভিনেত্রী হয়েই জীবনটা কাটিয়ে দিতে চাই। জানি এ জীবন কঠিন, তবুও কঠিনকে গ্রহণ করেছি। আমি কোনো দৌড়ে থাকতে চাই না। আমি একা, আরও একা হতে চাই; যাতে আমার সাথে কেবল আমার চরিত্ররাই বাস করে।’

প্রসঙ্গত, যাত্রাপালার আবহে নির্মিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছে। সিনেমার মূল চরিত্র ‘প্রিন্সেস রোজি’ হিসেবে হাজির হয়ে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মর্যাদাপূর্ণ এই উৎসবের ‘আর্টকোর’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছিল চলচ্চিত্রটি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy