কলমাকান্দায় এগ্রোইকোলজি চর্চা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সফর

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

কলমাকান্দা উপজেলার নয়াপাড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে এগ্রোইকোলজি চর্চা বিষয়ক একটি অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়। এতে বনবেড়া, কচুগড়া,

2026-06-17T15:19:47+00:00
2026-06-17T15:19:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় এগ্রোইকোলজি চর্চা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সফর
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:১৯ পিএম   (ভিজিট : ১১৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কলমাকান্দা উপজেলার নয়াপাড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে এগ্রোইকোলজি চর্চা বিষয়ক একটি অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়। এতে বনবেড়া, কচুগড়া, গোবিন্দপুর, ভাসানকুড়া ও বগাডুবি গ্রামের ১০ জন উদ্যোগী কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। সফরের উদ্দেশ্য ছিল এগ্রোইকোলজি ভিত্তিক কৃষি চর্চা সম্পর্কে সরাসরি দেখা, শেখা এবং নিজ নিজ এলাকায় তা প্রয়োগের সম্ভাবনা অন্বেষণ করা।

অংশগ্রহণকারীরা নয়াপাড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে বিদ্যমান বিভিন্ন কৃষি চর্চা পরিদর্শন করেন। এর মধ্যে ছিল বস্তা পদ্ধতি, বেজা পদ্ধতি, চাঙবেড পদ্ধতি ও মাচা পদ্ধতিতে শাকসবজি চাষ; সেলাইন ও সলতা পদ্ধতিতে সেচ ব্যবস্থা; জৈব কৃষি চর্চায় কেঁচো কম্পোস্ট, কিচেন জুস ও গর্ত কম্পোস্টের ব্যবহার; বিভিন্ন উপায়ে প্রস্তুতকৃত জৈব বালাইনাশকের প্রয়োগ; এবং কমিউনিটি বীজ ব্যাংক যেখানে আফসান কৃষক কৃষাণী সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে বৈচিত্র্যময় দেশীয় জাতের ধানবীজ ও বিভিন্ন ধরণের মৌসুম ভিত্তিক শাকসব্জির বীজ সংরক্ষণ, বিনিময় করেন। 

পরিদর্শন শেষে একটি অভিজ্ঞতা সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়। সহভাগিতা সভায় অংশগ্রহণকারীরা তাদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। অনেকেই জানান যে, বেজা পদ্ধতি, চাঙবেড পদ্ধতি, মাচা পদ্ধতিতে শাকসবজি চাষ, সেলাইন ও সলতা পদ্ধতিতে সেচ, কেঁচো কম্পোস্ট ও কিচেন জুস তৈরির কৌশল তাদের কাছে নতুন ছিল এবং এসব পদ্ধতি তারা নিজেদের এলাকায় প্রয়োগ করতে আগ্রহী।

সার্বিক সফর সূচী ব্যবস্হাপনায় সহায়তা করেন কলমাকান্দা বারসিক রিসোর্স সেন্টার।। বারসিক এর উপ-জেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা জানান এধরণের আয়োজন সেবার মান সদষ্যদের বিকষিত করবে।। আজ বুধবার সফর সমাপ্ত হবে।।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy