প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:২৭ পিএম (ভিজিট : ৫২)

X
ফাইল ছবি
পিরোজপুরের জিয়ানগরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়ার ঘটনার পর সুমাইয়া আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর-গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া বারইখালী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও চর-গাজীপুর গ্রামের মো. মামুন শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে সুমাইয়ার সম্পর্কের কিছু ব্যক্তিগত ছবি কয়েকজনের মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে।
পরিবারের দাবি, ঘটনার পর বাবার বকাঝকার কারণে সুমাইয়া মানসিকভাবে ভেঙে পড়ে এবং ঘরে থাকা উকুননাশক ওষুধ পান করে অসুস্থ হয়ে যায়। পরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাব্বাত খান জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।