মেসির জাদুতে তারকাদের উচ্ছ্বাস

বিনোদন রিপোর্ট

বিনোদন

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিলেন আলবিসেলেস্তে জাদুকর লিওনেল মেসি। আর মাঠে নেমেই দেখালেন নিজের চিরচেনা

2026-06-17T17:35:33+00:00
2026-06-17T17:35:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেসির জাদুতে তারকাদের উচ্ছ্বাস
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৮৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিলেন আলবিসেলেস্তে জাদুকর লিওনেল মেসি। আর মাঠে নেমেই দেখালেন নিজের চিরচেনা জাদু। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। আর্জেন্টিনার এমন রাজকীয় জয় এবং প্রিয় তারকার এমন ফর্মে ফেরায় বাঁধভাঙা উল্লাসে মেতেছেন শোবিজের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস, আবেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন জনপ্রিয় তারকারা।

পরীমনি : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি আর্জেন্টিনার এই জয়ে দারুণ উচ্ছ্বসিত। আর্জেন্টিনার জার্সি গায়ে ছেলের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

মেহজাবীন চৌধুরী : এদিকে বরাবরের মতোই শান্ত অথচ গভীর বার্তা দিয়েছেন ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। যেখানে আলবিসেলেস্তেদের পতাকার ইমোজি জুড়ে দিয়ে মেহজাবীন লিখেছেন, ‘ঠিক আছে শুভরাত্রি।’

কেয়া পায়েল : লিওনেল মেসির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের তুমুল আবেগ ও আনন্দ প্রকাশ করেছেন তরুণ অভিনেত্রী কেয়া পায়েল। ক্যাপশনে উচ্ছ্বাস ঢেলে দিয়ে তিনি লিখেছেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’

তানিয়া বৃষ্টি : আর্জেন্টিনার এমন দুর্দান্ত পারফরম্যান্সে নিজের ভালোলাগা লুকিয়ে রাখেননি ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’

তাসরীফ খান : তরুণদের ক্রেজ জনপ্রিয় সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে নিজের ভালোলাগার কথা জানান। তিনি লিখেছেন, ‘সারাজীবন বুক ফুলায় বলবো আমরা মেসির খেলা দেখা জেনারেশন! হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি হ্যাটট্রিক ফর মেসি! হোয়াট আ প্লেয়ার।’

খায়রুল বাসার : মেসির হ্যাটট্রিক করা ম্যাচে প্রতিপক্ষ সমর্থকদের একটু মিষ্টি খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি অভিনেতারাও। ছোট পর্দার পরিচিত মুখ খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’

ইরফান সাজ্জাদ: একই সুরে সুর মিলিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোন আওয়াজ নাই! রাগ করলা নাকি?’

মনির খান : ফুটবলের প্রতি ভালোবাসা বরাবরই প্রকাশ্যে তুলে ধরেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে এবার প্রিয় দল আর্জেন্টিনা এবং অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে মনির খান জানান, কিশোর বয়সে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখেই আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠেছিলেন। সময়ের সঙ্গে সেই ভালোবাসা আরো গভীর হয়েছে। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কিশোর বয়সে ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার প্রেমে পড়েছিলাম। এক যুগেরও বেশি সময় ধরে লিওনেল মেসি তার শৈল্পিক ফুটবলের জাদুতে বিশ্ববাসীকে মুগ্ধ করে রেখেছেন।’ মেসির খেলা সরাসরি মাঠে বসে দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই শিল্পী। তিনি জানান, ২০২২ সালের কাতার বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামে বসে আর্জেন্টাইন অধিনায়কের খেলা উপভোগ করার সৌভাগ্য হয়েছিল তার।
মনির খান লিখেছেন, ‘গত বিশ্বকাপে কাতারের লুসাইল স্টেডিয়ামে বসে মেসির খেলা দেখার সৌভাগ্য হয়েছিল। সেই অভিজ্ঞতা আজও আমার কাছে স্মরণীয় হয়ে আছে।’ আসন্ন বিশ্বকাপ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এটি হয়তো মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। তবে বিশ্বজয়ী এই তারকার নেতৃত্বে আর্জেন্টিনা আবারো সাফল্যের পথে এগিয়ে যাবে।’ তিনি লিখেছেন, ‘এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ। আমি আশাবাদী, তার নান্দনিক ফুটবল ও অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা আবারও জয়ের বন্দরে পৌঁছাবে।’
মনির খানের এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই আর্জেন্টিনা ও মেসির প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন। আবার কেউ কেউ বিশ্বকাপের মঞ্চে মেসির আরেকটি স্মরণীয় পারফরম্যান্স দেখার প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

নাদিয়া ও নাঈম  : প্রিয় দলের এমন দাপুটে ও বড় বিজয়ের মুহূর্ত গ্যালারিতে বসেই উদযাপন করলেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফ এস নাঈম। ঐতিহাসিক এই মুহূর্তটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নাদিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচ উপভোগের বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।  যেখানে দারুণভাবে ফুটে উঠেছে এই তারকা দম্পতির বিশ্বকাপ ফুটবল খেলা উদযাপনের আনন্দঘন মুহূর্ত। ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে নাদিয়া লিখেছেন, ‘ইয়েসসসসস আমরা এখানে আছি, আর্জেন্টিনা। আর্জেন্টিনা ৩- আলজেরিয়া ০। লিওনেল মেসি।’ শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার কট্টর সমর্থক হওয়ায় নাদিয়া গায়ে জড়িয়েছেন প্রিয় দলের জার্সি। অন্যদিকে নাঈম প্রিয় দলের জার্সি না পরলেও, স্ত্রীর প্রিয় দলের পতাকার রঙকে প্রাধান্য দিয়ে পরেছেন আকাশী রঙের টি-শার্ট। গ্যালারিতে বসে আর্জেন্টিনার প্রতিটি মুহূর্তকে এই তারকা দম্পতি যেভাবে উপভোগ করেছেন, তা ভক্তদের মাঝেও দারুণ সাড়া ফেলেছে। মাঠের ফুটবল উন্মাদনার পাশাপাশি এই যুগলের এমন সাবলীল উদযাপন এখন সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

জাকিয়া বারী মম : জয়ের সকালে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের ছবি প্রকাশ করে অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘জয়ে রাঙানো এক চমৎকার সকাল, সবাইকে শুভ সকাল!’

সালহা খানম নাদিয়া : অভিনেত্রী সালহা খানম নাদিয়া মেয়ে সানাকে নিয়ে ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘সানার জীবনের প্রথম দেখা আর্জেন্টিনার ম্যাচ। সেই ম্যাচেই আর্জেন্টিনার জয়, মেসির হ্যাটট্রিক। বিশ্বকাপ যাত্রার শুরুটা এর চেয়ে সুন্দর আর কী হতে পারে?’

তমা মির্জা : মেসির ছবি শেয়ার করে অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘শুভ সকাল! চিরচেনা মেসি।’ আরেকটি স্ট্যাটাসে সংক্ষিপ্তভাবে জানান,‘আজকে আর কোনো কথা হবে না।’

মালাইকা চৌধুরী : অভিনেত্রী মালাইকা চৌধুরী আর্জেন্টিনার জার্সি পরা নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ সকাল! বিশেষ করে আর্জেন্টিনা ভক্তদের জন্য।’ অভিনেতা খায়রুল বাসারের পোস্টেও ছিল খুনসুটির সুর—‘প্রথম দিনেই হ্যাটট্রিক! রাগ করলা?’

অমিত হাসান : আর্জেন্টিনার সমর্থক অমিত হাসান থাকেন যুক্তরাষ্ট্রে। তিনি সম্প্রতি ভাইরাল হওয়া সংলাপ ছুড়ে ব্রাজিল সমর্থক-ভক্তদের ও সহকর্মীদের উদ্দেশে খোঁচা দিয়ে লিখেছেন, ‘আমার পূর্বানুমান ঠিক হলো। তিন গোল দিলাম। রাগ করলা।’

জায়েদ খান : যুক্তরাষ্ট্রে থাকা জায়েদ খান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা। ম্যারাডোনার জন্যই আজকে ফুটবল ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি। অসাধারণ লিওনেল মেসি।’

তটিনী : অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আর্জেন্টিনার সমর্থক। তিনি ব্রাজিল সমর্থকদের খোঁচা দিয়ে লিখেছেন, ‘কারা জানি আজকে রাগ করছে।’

মন্দিরা চক্রবর্তী : মাঠে সরাসরি খেলা দেখেছেন আরেক অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। আর্জেন্টিনা সমর্থক এই অভিনেত্রী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মাই লাভ মেসি, প্রিয় দল আর্জেন্টিনার জন্য ভালোবাসা।’

পড়শী : এদিকে ফুটবল মাঠের বৈরিতা ভুলে চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ে অনন্য এক ক্রীড়াসুলভ মানসিকতা দেখিয়েছেন জনপ্রিয় গায়িকা পড়শী। নিজে ব্রাজিলের সমর্থক হলেও শুভকামনা জানাতে ভোলেননি আলবিসেলেস্তেদের। নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে পড়শী লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’

বুবল : নিজের ফুটবল আবেগকে ধরে রাখতে পারলেন না ঢালিউড নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ব্যক্তিগত জীবনে বুবলী আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের কট্টর সমর্থক। তবে চিরবৈরী শিবিরের হয়েও মেসির এমন অতিমানবীয় পারফরম্যান্সে বুঁদ হয়েছেন এই ঢালিউড সুন্দরী। আর্জেন্টিনার দুর্দান্ত এই শুরুর পর স্যোশাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে বুবলী যেন বিস্ময় প্রকাশ করে প্রশ্ন ছুড়েছেন, ‘মেসি এত ভালো খেলে কেন?’
নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে দেওয়া সেই পোস্টে বুবলী লিখেছেন, ‘এই লোকটা (মেসি) এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।’ ব্রাজিল সমর্থক হয়েও মেসির প্রতি বুবলীর এমন অকপট প্রশংসা ও মুগ্ধতা এরই মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের।

কাজল আরেফিন অমি : নির্মাতা কাজল আরেফিন অমিও মেসির প্রশংসা করে লিখেছেন, ‘ফুটবলের অন্যতম বিস্ময় লিওনেল মেসি। তাকে ছাপিয়ে যাওয়ার মতো কাউকে দেখা যায় না। আমরা সৌভাগ্যবান যে তার খেলা দেখার সুযোগ পাচ্ছি।’

জিয়াউল হক পলাশ : অভিনেতা জিয়াউল হক পলাশের মন্তব্য, ‘হ্যাটট্রিক করে মেসি আবারও দেখিয়ে দিলেন কেন তাকে সর্বকালের সেরাদের একজন বলা হয়।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy