প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:৫৮ পিএম (ভিজিট : ৭০)

X
প্রার্থনা ফারদিন দীঘি
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সামাজিক মাধ্যমে নিজের একটি বিশেষ ছবি পোস্ট করে ভক্তদের মাঝে বিশ্বকাপ ফুটবল নিয়ে তুমুল সাড়া ফেলেছেন। তিনি প্রকৃতপক্ষে কোন দলের সমর্থক তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।
নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরে ছবি পোস্ট করেন তিনি। এর আগে শনিবার (১৩ জুন) ব্রাজিলের জার্সি পরে তিনি পোস্ট করেছিলেন।
ব্রাজিলের জার্সি পরে তোলা একটি ছবি পোস্ট করে ভক্তদের কাছে তিনি প্রশ্ন রেখে লেখেন, আজকের ম্যাচের জন্য উত্তেজিত? আমি ভীষণ উত্তেজিত।
অন্যদিকে তিনি আর্জেন্টিনার জার্সি পরে ছবি পোস্ট করে লেখেন, আমার সব আর্জেন্টিনীয় ভক্তদের জন্য ভালোবাসা। শুভকামনা!
এর আগে একই ভক্তদের একইভাবে বিভ্রান্তিতে ফেলেছন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান। মনে প্রানে তিনি আর্জেন্টিনা সাপোর্টার। তবে বিশেষ এক ব্রাজিলের জার্সি পরে পাঁচবারের চ্যাম্পিয়নদের খেলা দেখতে নিউইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তিনি।
বাংলাদেশি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনব ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!