আলোচনায় অপূর্ব-বিন্দুর ‘হেডলাইন’ ট্রেলার

বুলেটিন ডেস্ক

বিনোদন

আলোচিত অপূর্ব-বিন্দুর ওটিটি সিরিজ ‘হেডলাইন’-এর অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজটি আগামী ২৫ জুন

2026-06-17T19:05:53+00:00
2026-06-17T19:18:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আলোচনায় অপূর্ব-বিন্দুর ‘হেডলাইন’ ট্রেলার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:০৫ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৭:১৮ পিএম  (ভিজিট : ৫১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আলোচিত অপূর্ব-বিন্দুর ওটিটি সিরিজ ‘হেডলাইন’-এর অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজটি আগামী ২৫ জুন থেকে স্ট্রিম হবে হইচইতে।

পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ ও আলোচনা দেখা গেছে। ট্রেলার প্রকাশের মাধ্যমে সেই প্রত্যাশা আরও কয়েকগুণ বেড়েছে। শুধু দর্শকরাই নন, সিরিজটির কলাকুশলীরাও ‘হেডলাইন’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত এবং অপেক্ষায় রয়েছে সিরিজটি মুক্তির জন্য।

ট্রেলারজুড়ে উঠে এসেছে সাংবাদিকতার জগত, সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই। আর সেই অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনের এক গল্প। একই সঙ্গে একটি গোপন সত্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা এবং তার পরিণতি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উত্তেজনার আবহ, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলবে।

৮ পর্বের সিরিজ ‘হেডলাইন’-এ অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী জাহাঙ্গীর আলম সহ আরও অনেক।

গল্পে দেখা যাবে, তরুণ রিপোর্টার সামিউল ভেবেছিল যে সে ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেকটা পেয়েই গেছে। বিশাল এক মানি লন্ডারিং সিন্ডিকেটের তথ্য ফাঁস করে দিয়েছিল সে। কিন্তু প্রথম পাতায় ছাপা তার প্রতিবেদনটা রাতারাতি গায়েব হয়ে যায়। তখন সে হাড়ে হাড়ে টের পায় ছাপাখানার কালির দাম সস্তা হতে পারে, কিন্তু রক্তের দাম অনেক বেশি।

অন্যদিকে তার ইনভেস্টিগেশন পার্টনার পোড়খাওয়া সাংবাদিক জহির বাধ্য হয় গা ঢাকা দিতে। তার ওপর তাদেরকে ধরার জন্য হন্যে হয়ে পিছু লেগেছে দুর্নীতিবাজ ডিবি অফিসাররা। উপায় না পেয়ে সামিউল আর জহির জড়িয়ে পড়ে এক মরণ-ঘাতী ইঁদুর-বিড়াল খেলায়।

জহির চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে অপূর্ব বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’

তিনি আরও যোগ করেন, ‘শুধু চরিত্র নয়, হেডলাইন-এর গল্পটাও আমাকে ভীষণভাবে টেনেছে। গল্পের গতি, রহস্য, এবং সমসাময়িক প্রেক্ষাপট এতটাই শক্তিশালী যে এই প্রজেক্টে কাজ না করার কোনো কারণই ছিল না। দর্শকরা এমন একটি গল্প দেখতে পাবেন, যা তাদের বিনোদন দেওয়ার পাশাপাশি ভাবতেও বাধ্য করবে।’

আফসান আরা বিন্দু দীর্ঘদিন তিন বছর পর আবারও ওটিটির কাজে প্রত্যাবর্তন করেছেন। আর এই মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে সিরিজে অভিষেক হতে যাচ্ছে তার। সিরিজে তার চরিত্রটির নাম আইরিন। বিন্দুও অপেক্ষায় আছেন সিরিজটি মুক্তির।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy