হাফেজ আব্দুল মুনতাকিমের বক্তব্য নিয়ে দেশজুড়ে তোলপাড়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান দাবি করা নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম রোববার (১৪

2026-06-18T18:27:52+00:00
2026-06-18T18:27:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাফেজ আব্দুল মুনতাকিমের বক্তব্য নিয়ে দেশজুড়ে তোলপাড়
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ৮৫)
হাফেজ আব্দুল মুনতাকিমের বক্তব্য নিয়ে দেশজুড়ে তোলপাড়
X

হাফেজ আব্দুল মুনতাকিমের বক্তব্য নিয়ে দেশজুড়ে তোলপাড়

জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান দাবি করা নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম রোববার (১৪ জুন) সংসদে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারণ করেছেন বলে ভুল স্বীকার করেছেন। এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এবং এটি সংশোধনের জন্য সংসদে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরনের কাজ চলমান রয়েছে।’ সংবাদকর্মীরা মোবাইল ফোনে কথা বললে এমপি হাফেজ আব্দুল মুনতাকিম তা’ জানিয়েছেন। 

জানা গেছে, নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দীও বেঁচে আছেন। 

গত রোববার জাতীয় সংসদে তাঁর দেওয়া ভাষণ নিয়ে এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।

নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় আব্দুল মুনতাকিমের বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। অথচ গত রোববার তিনি সংসদের বাজেট অধিবেশন চলাকালে মুক্তিযুদ্ধে তাঁর পরিবারের অবদান ছিল দাবি করে বলেন, ‘আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা’ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।’ 

সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির সৈয়দপুর শহরের আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সংবাদকর্মীদের জানান, ‘সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম আল ফারুক একাডেমির একজন সহকারী শিক্ষক। তাঁর মা-বাবা বেঁচে আছেন। সংসদে দেওয়া বক্তব্যটি মুখ ফসকে বলে ফেলেছেন। তিনি নির্বাচনী এলাকায় ফিরে সাংবাদকর্মীদের সামনে সঠিক তথ্য তুলে ধরবেন।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy