নড়াইলে বরবরণে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত কনের চাচা

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

বিয়ে বাড়িতে উৎসবের আমেজ। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। বিয়ে বাড়ির গেটে নতুন বরকে মিষ্টিমুখ করানোর সময় অসাবধানতাবশত

2026-06-20T11:35:10+00:00
2026-06-20T11:35:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে বরবরণে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত কনের চাচা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৩৫ এএম   (ভিজিট : ৩৪)
নড়াইলে বরবরণে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত কনের চাচা
X

নড়াইলে বরবরণে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত কনের চাচা

বিয়ে বাড়িতে উৎসবের আমেজ। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। বিয়ে বাড়ির গেটে নতুন বরকে মিষ্টিমুখ করানোর সময় অসাবধানতাবশত আলোকসজ্জার বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের আপন চাচার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুশুড়িয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতের নাম নকুল মল্লিক (৫২)। তিনি ওই গ্রামের মৃত সতিস চন্দ্র মল্লিকের ছেলে। তিনি সম্পর্কে কনের আপন চাচা।

নিহতের পরিবার ও স্বজন সুত্রে জানা গেছে,শুক্রবার রাতে মুশুড়িয়া গ্রামে নকুল মল্লিকের ভাইয়ের মেয়ের বিবাহকে কেন্দ্র করে বাড়িতে সাজসজ্জা ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছিল। রাত ৮টার দিকে বরযাত্রী বাড়িতে পৌঁছালে নতুন বরকে মিষ্টিমুখ করানোর জন্য বিয়ের গেটের সামনে যান নকুল মল্লিক। এ সময় ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যে তিনি আলোকসজ্জার কাজে ব্যবহারিত বিদ্যুতের তারের ওপর পড়ে যান এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy